Friday, June 26, 2026

কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত এক

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড কোভিড হাসপাতাল। সেখানে চিকিৎসা চলছিল একাধিক করোনা আক্রান্তদের। এরই মধ্যে ঘটে এমন দুর্ঘটনা। এমন অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হয়েছে একজনের।

মস্কোর উত্তরের একটি হাসপাতলে শনিবার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ওই হাসপাতালে প্রায় ৭০০ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। এমন অগ্নিকাণ্ডের পর ২০০ জনকে হাসপাতাল থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

সেখানকার একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। একতলা থেকে আগুন ছড়াতে শুরু করে। একসময় সেখান থেকে ধোঁয়া বের হতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। অসুস্থ হয়ে পড়ে অনেকেই। ওই হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের কোন ক্ষতি হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সূত্রের খবর, রাশিয়ায় এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৬৭৬ জন। মৃতের সংখ্যা ১,৮২৭।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...