Sunday, June 14, 2026

সারা দেশ জুড়ে একক বাজার ব্যবস্থা ‘ই-নাম’ চালু করতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

লকডাউনের মধ্যে সারা দেশ জুড়ে একক বাজার ব্যবস্থা চালু করতে চলেছে মোদি সরকার। ‘ই-নাম’ নামে এই বাজারে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে সমস্ত ধরণের টাটকা শাক-সবজি। সাধারণ কৃষকরা যাতে উপযুক্ত পারিশ্রমিক পান সেই উদ্দেশ্যেই এই অনলাইন বাজারের ব্যবস্থা করেছে মোদি সরকার। ইতিমধ্যেই সাত রাজ্যের 200 টি নতুন বাজার কে প্রথম পর্যায়ে ‘ই-নাম’ প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে । এই বাজারগুলিতে সব ধরনের সবজির দাম একই থাকবে বলে জানানো হয়েছে । এখনও পর্যন্ত মোট ৭৮৫ টি সবজি বাজারকে এই ‘ই-নাম’ প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এক দেশ এক বাজারের পথে এগোচ্ছে এবার ভারতবর্ষ। ‘ই- নাম’ তারই উল্লেখযোগ্য পদক্ষেপ। জনহিতকর এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন কৃষক সম্প্রদায়। এর মাধ্যমে দেশের বিভিন্ন বাজারে সবজির দামের তারতম্য দূর হবে। মানুষ সমমূল্যে গোটা দেশের বিভিন্ন সবজি বাজার থেকে সবজি কিনতে পারবেন ।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...