Monday, April 6, 2026

লকডাউন ওঠার অপেক্ষা, মাধ্যমিকের ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শুরু

Date:

Share post:

সম্প্রতি, কলেজ-বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, লকডাউন ওঠার একমাসের মধ্যেই কলেজ-বিশ্ব বিদ্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। শিক্ষা দফতর সূত্রে খবর, এবার মাধ্যমিকের ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। লকডাউনের জন্য এই প্রক্রিয়ায় কিছুটা বাধা ঘটলেও, সবকিছু সমাল দিয়ে খাতা দেখারকাজ প্রায় শেষের পর্যায়ে। ফলে মাধ্যমিকের ফল প্রকাশ এখন লকডাউন ওঠার অপেক্ষায়।

ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার নম্বর সংগ্রহ শুরু করে দিয়েছে পর্ষদ। খাতা জমা পড়ছে পর্ষদে। যদিও রেড জোন এবং কনটেইনমেন্ট এলাকার ক্ষেত্রে এই কাজ এখনও কিছুটা বিলম্বিত হচ্ছে।

উল্লেখ্য, এ বছর ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সামান্য কিছু বিতর্ক থাকলেও এবং তা সাফল্যের সঙ্গেই শেষ হয়েছিল। বিভিন্ন জেলায় খাতা দেখার কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তারই মাঝে করোনার প্রকোপে সবকিছু ওলট-পালট করে দেয়। তবে সব প্রতিকূলতা সামাল দিয়ে এবার ফল প্রকাশে তৎপরতা শুরু করেছে পর্ষদ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...