Monday, April 6, 2026

প্রতিদিন ৩০০টি করে বিশেষ ট্রেন চালাতে তৈরি রেলমন্ত্রক, দাবি রেলমন্ত্রীর

Date:

Share post:

ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রীয় সরকার তথা রেল মন্ত্রক কতটা তৎপর সেই বিষয়টি স্পষ্ট করলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল।

রবিবার রেলমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যগুলির সহযোগিতা পেলে এই কাজে রেল ঝাঁপিয়ে পড়বে। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই রেলমন্ত্রক রোজ ৩৫০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। যার ফলে দেশজুড়ে সাড়ে ৩ লক্ষেরও বেশি শ্রমিক ঘরে ফিরেছেন বলে দাবি করেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রীর আরও দাবি, রাজ্যগুলি চাইলে এখন থেকে প্রতিদিন ৩০০টি করে ট্রেন চালাতে তৈরি রেল মন্ত্রক। যাতে করে ৩ থেকে ৪ দিনের মধ্যে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা নিজেদের ঘরে ফিরতে পারবেন।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...