Friday, April 10, 2026

একটানা ৪দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

Date:

Share post:

আগামী চারদিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। আগামী মঙ্গল ও বুধবার ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে হতে পারে ঝড়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দু-একটি জেলায়।

আজ, রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ ও সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি চরমে। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে উঠলো। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি ।

আজ উত্তরবঙ্গের মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অন্য জেলাতেও বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধের দিকে। দুই বঙ্গেই আগামীকাল সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি বাড়বে মঙ্গল ও বুধবার । মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস । ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় বইবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ।

বুধবারও কালবৈশাখী হতে পারে। মুর্শিদাবাদে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে । ঝড়-বৃষ্টি হতে পারে নদীয়া ও বীরভূমেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এর মত দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...