Wednesday, March 25, 2026

পুলিশের হয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী, আপ্লুত লালবাজার

Date:

Share post:

লকডাউনের প্রথমদিন থেকে মাঠে নেমে অক্লান্ত পরিশ্রম করছেন পুলিশকর্মীরা। নরমে-গরমে তাঁরা মহানগরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন বৃদ্ধ-অসুস্থ মানুষদের দরজায়। এমনকী গান গেয়ে সচেতনতা বার্তা প্রচার করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এবার তাঁদের হয়ে শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে গান লিখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়ে মমতা লেখেন, “আমরা পুলিশ আপনজন, সবার আপন”। তাদের হয়ে মুখ্যমন্ত্রীর এই ধন্যবাদ জ্ঞাপনে আপ্লুত লালবাজার। নিজেদের টুইটার হ্যান্ডেল এবং ফেসবুক পেজে মুখ্যমন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর এই গান রচনায় তারা কৃতজ্ঞ ও সম্মানিত বলে পোস্টে উল্লেখ করা হয়। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে এল একটি 'ধন্যবাদ সংগীত'। গানের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের…

Posted by Kolkata Police on Monday, May 11, 2020

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...