Sunday, March 1, 2026

আর ১৪ দিন নয়, মেয়াদ বাড়ল হোম আইসোলেশনের

Date:

Share post:

গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দিনের পর দিন দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মাঝে পরিযায়ীদের ঘরে ফেরানোর প্রক্রিয়া চালু হয়েছে। তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার।

তাই এখন থেকে হোম আইসোলেশনে থাকার দিনের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। আজ, সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে এই সংক্রান্ত নতুন একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। করোনা মোকাবিলায় কেন্দ্রের নতুন এই বিধি অনুযায়ী এতদিন করোনা আক্রান্তের সংস্পর্শে এলে ১৪ দিনের হোম আইসোলেশনে থাকতে হত। সেই নিয়ম পরিবর্তন করে কেন্দ্র জানিয়ে দিয়েছে এবার থেকে আর ১৪ নয়, ১৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে।

তবে আক্রান্তের সংস্পশের আসার পর যদি জ্বর বা কোনও উপসর্গ না আসে সেক্ষেত্রে ১০ দিন হোম আইসোলেশনে থাকলেই চলবে। এছাড়া হোম আইসোলেশনে থাকার পর নতুন করে আর টেস্ট করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

হোম আইসোলেশনে থাকা ব্যক্তিকে সেবা করার সময় সেবা প্রদানকারীকে সেই ঘরে তিন লেয়ারের মাস্ক পড়তে থাকতে হবে। পাশাপাশি, ওই রোগীকেও সবসময় তিন লেয়ারের মাস্ক পড়ে থাকতে হবে। সেই মাস্কগুলি ৮ ঘণ্টা পরপর পরিবর্তন করার নির্দেশ জারি করা হয়েছে।

spot_img

Related articles

বাংলায় ভোটার তালিকা জটিলতা জারি, তার মধ্যেই ভোটের দিন ধার্য করতে বৈঠকে কমিশন

নির্ধারিত সময়েই বাংলাতে (West Bengal Election) ভোট হবে একথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ২৮...

ট্রাম্পের দেশে বিশ্বকাপ বয়কটের পথে ইরান! রোনাল্ডোকে নিয়েও উদ্বেগ

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের(Iran) মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতে। কূটনীতির সঙ্গে খেলাধুলার সম্পর্ক নিবিড়।...

হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের

শনিবার প্রকাশিত হয়েছে বাংলা পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আর সেই তালিকায় অ্যাডজুডিকেশন বলে যে বিপুল পরিমাণ বঙ্গবাসীর নাম রাখা...

নাম বাদের প্রতিবাদ: শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা

রাজ্যের মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার লড়াইতে তিনি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত নিজে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম...