Monday, April 6, 2026

সমস্যা না মিটিয়ে স্রেফ ছাড় ঘোষণা অর্থহীন

Date:

Share post:

আরও কিছু ছাড় দিক কেন্দ্র, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন প্রস্তাবই দিতে পারেন দেশের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী৷

কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবদের যে বৈঠক রবিবার হয়েছে, সেখানে এমন ইঙ্গিতই মিলেছে৷ জানা গিয়েছে, এই বৈঠকে একাধিক রাজ্যের মুখ্যসচিব আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাই বলেছেন৷

এদিকে প্রশ্ন উঠেছে, গ্রিন এবং অরেঞ্জ জোনে কেন্দ্র বেশ কিছু অর্থনৈতিক ক্ষেত্রে ছাড় দিলেও বাস্তবে তার ইতিবাচক প্রভাব কতখানি পড়েছে ? আদৌ কি পড়েছে ? শ্রমিকের অভাব এখনও বহাল৷ কাঁচামাল সরবরাহ আজও স্বাভাবিক হয়নি৷ উৎপাদিত পণ্য কোথায় যাবে, আজও তা অজানা৷ তাহলে এই ছাড়ে লাভ কতখানি হয়েছে ? এইসব গুরুত্বপূর্ণ সমস্যা না মিটিয়ে, কেন্দ্রের স্রেফ ছাড় ঘোষণার অর্থ কী ?

যে কোনও কারনেই হোক, কেন্দ্রের ধারনা হয়েছে, সব রাজ্য তথা সব মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়ার পক্ষে৷ তবে ফের যদি লকডাউন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আরও কিছু ছাড় আশা করছে রাজ্যগুলি৷

ওদিকে, ১৭ মে শেষ হতে চলেছে তৃতীয় পর্যায়ের লকডাউন৷ লকডাউনের ভবিষ্যৎ নিয়েই সোমবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেষ যে বৈঠক করেছিলেন, সেখানে বাছাই করা কয়েকজন মুখ্যমন্ত্রী কথা বলার সুযোগ পেয়েছিলেন৷ সোমবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যম দাবি করেছে, সোমবারের বৈঠকে সব মুখ্যমন্ত্রীকেই কথা বলতে দেওয়া হবে৷ প্রসঙ্গত, এই প্রথমবার সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীরা ছাড়াও সব রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী এবং তাঁদের দফতরে সচিবদের উপস্থিত থাকার কথা৷

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...