Monday, April 6, 2026

সড়ক নির্মাণ ঘিরে বিবাদ, সীমান্ত বাহিনী মোতায়েন নেপালের

Date:

Share post:

মানস সরোবর পর্যন্ত তীর্থযাত্রা সুগম করতে নতুন সড়ক তৈরি করেছে ভারত সরকার। কিন্তু তা নিয়ে ক্ষুব্ধ নেপাল সরকার। তাদের বক্তব্য দেশের সার্বভৌমত্বে আঘাত করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত-নেপাল সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি।

সংবাদমাধ্যমকে নেপালের বিদেশমন্ত্রী বলেছেন, “নেপালের জমিতে সড়ক তৈরি করেছে ভারত। দু’দেশের মধ্যে যে চুক্তি তা লঙ্ঘন করছে ভারত।” ১৮১৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের তৎকালীন রাজার মধ্যে স্বাক্ষরিত সুগাউলি চুক্তিতে সাফ বলা হয়েছে মহাকালি নদীর পূর্বের অংশ নেপালের। তিনি আরও বলেন, “সীমান্তে এককভাবে ভারত কোন পদক্ষেপ করবে না বলেই আমাদের আশা। তবে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর তুলনায় আমাদের সেনা অনেক কম। তাই অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা ভাবছি।”
প্রসঙ্গত, গত সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানস সরোবর যাওয়ার সড়কটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নতুন ৮০ কিলোমিটার রাস্তাটির মাধ্যমে মানস সরোবর যাওয়া যাবে এক সপ্তাহেই। এরপরই আপত্তি তোলে নেপাল সরকার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...