Tuesday, June 23, 2026

অযোধ্যা রাম জন্মভূমি কমপ্লেক্সে মোবাইল ফোন-সহ অনেক কিছুই নিষিদ্ধ হচ্ছে

Date:

Share post:

অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সে মোবাইল ফোন নিষিদ্ধ ৷ নিষিদ্ধ হচ্ছে আরও একাধিক জিনিসের প্রবেশ৷

অযোধ্যা জেলা প্রশাসন রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে৷ শ্রীরাম তীর্থক্ষেত্র ট্রাস্টের সঙ্গে আলোচনার পর এই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত হয়েছে৷

নতুন নির্দেশিকায় বলা হচ্ছে, জেলা প্রশাসনের কর্তারা এবং নিরাপত্তা আধিকারিকরাই শুধু মন্দির কমপ্লেক্সে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন৷ ট্রাস্টের সচিব চম্পত রাই জানিয়েছেন, “এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুরক্ষা সংক্রান্ত বিষয় মাথায় রেখে”৷ চম্পত রাই জানিয়েছেন, “ভক্তরা মন্দিরের ছবি তোলেন, এর ফলে মন্দিরের নিরাপত্তা ভীষণভাবে বিঘ্নিত হতে পারে৷ এবার থেকে মন্দির ও মন্দির সংলগ্ন এলাকায় মোবাইল ফোন , ক্যামেরা, ঘড়ি, বেল্ট বা কোনও ধরণের ইলেকট্রিক ও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না ৷
রামলালা মন্দিরের প্রধান পূজারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তাঁর মতে, মন্দিরের নিরাপত্তার থেকে আর কোনও কিছুই গুরুত্বপূ্র্ণ নয় ৷ তিনি বলেছেন, ‘রাম মন্দির এলাকা উচ্চ সুরক্ষা জোন৷ তাই সেখানকার নিরাপত্তা’র বিষয়কে সবার স্বাগত জানানো উচিত”৷

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...