Monday, April 6, 2026

ভাইয়ের বাড়িতে হাঁড়ি চড়েনি শুনেই তড়িঘড়ি খাদ্য সামগ্রী পাঠিয়ে দিলেন দেব

Date:

Share post:

দীর্ঘ লকডাউনের সাধারণ গরিব মানুষদের যাতে খাদ্যের সমস্যা না হয়, সে কারণে সরকার, বিরোধী, রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব কিংবা স্বেচ্ছাসেবী সংস্থা, সকলেই মানবিকতার উদাহরণ তুলে ধরে অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, একজন মানুষও যেন অভুক্ত না থাকে।

কিন্তু তারই মাঝে এক ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। লকডাউন পর্বে নাকি তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেতা দেবের আপন জ্যাঠতুতো ভাইয়ের বাড়িতে দু-দিন হাঁড়ি চড়েনি। দেবের মেজ জ‍্যাঠা বিষ্ণুপদ অধিকারীর ছেলে বিক্রম অধিকারী এমনই জানিয়ে ছিলেন।

বিক্রমের আরও বড় অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে ত্রাণের খাদ্য-সামগ্রী চেয়েও নাকি পায়নি সে। এমন কথা কানে আসতে অবশ্য এক মুহূর্ত দেরি করেননি দেব। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে কেশপুরের পৈতৃক ভিটেয় থাকা কাকিমা, ভাই ও পরিবারের অন্যদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘাটালের তৃণমূল সাংসদ।

টুইট করে এই গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি দেব জানান, কেশপুরের মহিষদা গ্রামের বাড়িতে রেশন পৌঁছে গিয়েছে। একটি ছবিও টুইট করেন টলিউডের সুপার স্টার। তাতে দেখা যাচ্ছে দেবের প্রতিনিধি হিসেবে দুই ব্যক্তি তাঁর মেজ জ্যেঠুর ছেলের হাতে রেশনসামগ্রী তুলে দিচ্ছেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...