Thursday, March 5, 2026

অনলাইন ট্রেন-টিকিট: হুড়োহুড়িতে বসে গেল সাইট, বুকিং-এ দেরি দু’ঘণ্টা

Date:

Share post:

অনলাইনে টিকিট বুকিং শুরু হওয়ার খবরে টিকিট কাটার এত হুড়োহুড়ি, যে বসে গেল আইআরসিটিসি সাইট। ফলে নির্ধারিত সময়ের 2 ঘণ্টা পরে শুরু হল ট্রেনের টিকিট বুকিং। এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক।

53 দিন বন্ধ থাকার পর সোমবার থেকে চালু হল রেলের অনলাইন বুকিং। বিকেল ৪টে থেকে বুকিং চালু হওয়ার কথা থাকলেও সেই সময়ে কেউ বুকিং করতে পারেননি। কারণ, এত বেশি সংখ্যক লোক সাইটে লগ-ইন করেন, যে সেই চাপে বসে যায় গিয়েছে আইআরসিটিসি-র ওয়েবসাইট। পরে রেলমন্ত্রকের তরফে টুইট করে সমস্যার কথা স্বীকার করা হয়। ত্রুটি সারিয়ে সন্ধে ৬টা থেকে বুকিং শুরু হয়।
রেলের বুকিং কাউন্টার বন্ধ। টিকিট বুকিং করা যাবে শুধুমাত্র অনলাইনে। আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ থেকে বুকিং শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টেয়। ৪টে থেকেই টিকিট কাটার হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু বারবার চেষ্টা করেও ওয়েবসাইট বা অ্যাপ কোনওটিতেই লগ ইন করা যায়নি। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় রেলমন্ত্রকে। অনেকেই প্রশ্ন তোলেন, রবিবার ঘোষণার পর থেকে প্রায় ২৪ ঘণ্টা সময় পেয়েও রেলের কর্মীরা কেন প্রস্তুতি নেননি? এতদিন পরে বুকিং চালু হলে যে এক সঙ্গে বহু লোক টিকিট কাটার চেষ্টা করবেন, এটাই প্রত্যাশিত। সেই বিষয়টি মনে রেখেই পরিকল্পনা করা উচিত ছিল রেলের। তবে, সন্ধে ছ’টা থেকে বুকিং শুরু হওয়ার পরে আর কোনও সমস্যা হয়নি বলে রেল সূত্রে খবর।

spot_img

Related articles

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...

পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার নামে ‘মুর্দাবাদ’ পোস্টার! তুঙ্গে বিক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপ্ত পাহাড়। ভোটার তালিকা থেকে বহু গোর্খা বাসিন্দার নাম বাদ পড়া এবং হাজার হাজার...

খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ছয় দিন পর আনুষ্ঠানিক শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরানি...

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...