Saturday, April 4, 2026

উপসর্গ নেই, একমাসে সাত বার করোনা পজিটিভ পড়ুয়ার

Date:

Share post:

করোনাভাইরাসের উপসর্গ নেই। অথচ এক মাসে সাতবার নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ এসেছে এক পড়ুয়ার। গুজরাতের বাসিন্দা ওই পড়ুয়া প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন।

মাস খানেক আগে বাবা-মাকে সঙ্গে নিয়ে করোনা পরীক্ষা করাতে যান তিনি। একমাস আগে পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু শরীরে কোনো উপসর্গ ছিল না। সাতবার পরীক্ষার পরও তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

গুজরাতের গোত্রী মেডিক্যাল অ্যান্ড হাসপাতালে ভর্তি রাখা হয়। সেখান থেকে পরে তাঁকে বডোদরা রেল ট্রেনিং ইনস্টিটিউট কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর করা হয়। ওই পড়ুয়া বলেন, “হাঁচি-কাশি, ক্লান্তি ভাব, মাথা ধরা কোনও সমস্যাই নেই। প্রথমদিন থেকেই একেবারে স্বাভাবিক আমি।”

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...