Thursday, June 4, 2026

সংক্রমণ রুখেও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রস্তুতি কীভাবে? মোদি-মুখ্যমন্ত্রীদের বৈঠকে আজ কথা

Date:

Share post:

করোনা হটস্পট ও কনটেনমেন্ট জোন বাদ দিয়ে ধাপে ধাপে লকডাউন উঠিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বাভাবিক করতে চায় কেন্দ্র সরকার। কিন্তু জীবিকা ও অর্থনীতিকে স্বাভাবিক করতে গিয়ে করোনা সংক্রমণ যাতে বাড়তি গতি না পায় তা নিশ্চিত করাটাও চ্যালেঞ্জ। এই পরিপ্রেক্ষিতে তৃতীয় দফা লকডাউনের শেষ পর্বে আজ ফের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংকটের আবহে মার্চের পর থেকে এটি মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পঞ্চম ভিডিও কনফারেন্স। বৈঠকের মূল আলোচ্য ধাপে ধাপে লকডাউন তুলে অর্থনৈতিক কাজকর্ম স্বাভাবিক করা এবং একইসঙ্গে তা করতে গিয়ে সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে সে সম্পর্কে সতর্ক থাকা। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারই চায় না এতদিন লকডাউনের সুফল কোনও ভুল পদক্ষেপের জন্য বানচাল হোক। আবার পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরে আসার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অর্থনীতিকে স্বাভাবিক করার চেষ্টা না হলে বড় বিপদ তৈরি হবে। ফলে দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই চলতে হবে সরকারকে। তবে সরকারি সূত্রে খবর, মুম্বই, দিল্লি, আমেদাবাদ, চেন্নাইয়ের মত দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রগুলি করোনা সংক্রমণের হটস্পট হয়ে ওঠায় চিন্তায় প্রধানমন্ত্রীও।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...