Sunday, April 5, 2026

মুষ্টি ভিক্ষায় তৈরি হয়েছিল ব্যতিক্রমী স্কুল, মিমির উদ্যোগে এবার দুঃস্থ মানুষের পাশে স্টুডেন্ট অ্যাকাডেমি

Date:

Share post:

মূলত কলোনি এলাকা। বন-জঙ্গল কেটে শুরু হয়েছিল ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু-ছিন্নমূল গরিব মানুষের বাস। এলাকায় দোকান-পাট তো দূরের কথা, ছিল না হেঁটে চলার মতো রাস্তা। বর্ষা হলেই এক কোমর জল-কাদা পেরিয়ে মানুষকে যেতে হতো। প্রয়োজনীয় কাজে। কোনওরকমে চলতো দিন গুজরান।

চিকিৎসা করার জন্য ছিল না নূন্যতম কোনও স্বাস্থ্য কেন্দ্র। শিক্ষাদানের ছিল না কোনও স্কুলও। ঠিক সেই জায়গা থেকে শুরু হয় বেঁচে থাকার লড়াই। যাদবপুর লোকসভার অন্তর্গত দক্ষিণ শ্রীপুরে জন্ম হয় স্টুডেন্ট ক্লাবের। সালটা ছিল ১৯৮৬। ক্লাব চালানোর পাশাপাশি এলাকার বাচ্চাদের পড়াশুনার জন্য প্রয়োজন ছিল একটা স্কুলের।

কিন্তু স্বপ্ন থাকলেও সাধ্য ছিল না। তাই মহৎ উদ্দেশকে বাস্তবের রূপ দিতে ভিক্ষার পথই বেছে নিয়েছিলেন স্টুডেন্ট ক্লাব ও এলাকার মানুষজন। ক্লাবের পুরুষ-মহিলা নির্বিশেষে
পাশের কিছু সম্ভ্রান্ত এলাকায় গিয়ে গিয়ে মুষ্টি ভিক্ষা শুরু করেন। লোকের বাড়ি থেকে নেওয়া দানের চাল-ডাল অন্যত্র বিক্রি করে যা উপার্জন হতো তা জমিয়ে স্কুলের ইমারত সামগ্রি কেনা হয়েছিল।

এরপর একটা একটা করে ইট গেঁথে তৈরি হয় স্টুডেন্ট ক্লাবের স্বপ্নের স্কুল স্টুডেন্ট একাডেমি। বাকিটা গর্বের ইতিহাস। কোনওরকম সরকারি সাহায্য ছাড়াই এরপর ধীরে নার্সারি-প্রাইমারি থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত তা উন্নীত হয়।

বর্তমানে ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীদের পঠন-পাঠন করাচ্ছেন। তাঁরা অবশ্য বেতন নয়, নূন্যতম একটা সাম্মানিক নিয়ে সমাজ তৈরির কাজটি করছেন একেবারে হাসিমুখে।

স্টুডেন্ট ক্লাবের স্টুডেন্ট অ্যাকাডেমি আজ শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের বেঁধে রাখেনি। সমাজের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এগিয়ে এসেছেন তাঁরা। তারই মাঝে মানব সভ্যতা করোনা সঙ্কটের মুখে। তাই এই কঠিন সময়ে ফের মানুষের পাশে স্টুডেন্ট ক্লাবের স্টুডেন্ট একাডেমি। কিন্তু শুধু ইচ্ছা থাকলেই তো হবে না, সামর্থের প্রয়োজন।

ক্লাব ও তাদের স্কুলের মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছার কথা জানতে পারেন এলাকার সাংসদ মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক অনির্বান ভট্টাচার্য। তাঁর মাধ্যমে খবর যায় মিমির কাছে। আর এক মুহূর্ত দেরি নয়। সাংসদের নির্দেশে ক্লাবের পাশে দাঁড়াতে ছুটে যান অনির্বান। মুহূর্তে সমাধান।

স্টুডেন্ট ক্লাব ও তাদের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় সাংসদ মিমি চক্রবর্তী এলাকার দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে লকডাউন পর্বে তুলে দেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

দেখুন ভিডিও…

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...