Saturday, June 13, 2026

ঘরের মানুষদের ফেরানোর দাবি, বিক্ষোভ ঘিরে উত্তপ্ত ময়ূরেশ্বর

Date:

Share post:

পরিবারের লোকজন ভিন রাজ্যে কর্মরত। লকডাউনের কারণে বন্ধ কাজ। খাবার পাচ্ছে না পরিবার। সেই সব ব্যক্তিকে অবিলম্বে গ্রামে ফিরে আনার ব্যবস্থার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। অবরোধ তুলতে গেলে পুলিশ-জনতা সংঘর্ষ। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের কুনুটিয়া গ্রামে। ঘটনায় কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।

কুনুটিয়া গ্রামের প্রায় হাজার দেড়েক পুরুষ মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু সহ বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করেন। লকডাউনের কারণে তাঁদের কাজ বন্ধ। মজুত টাকা শেষ। ফলে তাঁদের থাকা খাওয়ার সমস্যা হচ্ছে বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা হলেও ওই গ্রামের ব্যক্তিদের এখনও ফেরানো হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানালেও তাদের পক্ষে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিন কলেশ্বর রামপুরহাট রাজ্য সড়ক অবরোধ শুরু করেন ওই গ্রামের বাসিন্দারা। পুলিশ তুলতে গেলে মারমুখী হয়ে ওঠে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...