Saturday, April 4, 2026

করোনা: রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬, চিকিৎসাধীন ১৩৬৩ জন

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬। গত ২৪ ঘণ্টায় আরও আটজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। অন্যান্য কারণে করোনা আক্রান্ত ৭২ জন মারা গিয়েছেন। মঙ্গলবার, নবান্নে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১১০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। এই নিয়ে রাজ্যে মোট ২১৭৩ জন। এই মুহূর্তে ১৩৬৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান স্বরাষ্ট্রসচিব। রাজ্যের করোনা মুক্ত হওয়ার হার যথেষ্ট সন্তোষজনক বলে দাবি করেন তিনি। রাজ্যে সুস্থতার হার ২৮ শতাংশ বলে তিনি জানান।
স্বরাষ্ট্রসচিবের দাবি, রাজ্যে করোনার নমুনা পরীক্ষার বিগত কয়েকদিনে যথেষ্ট বেড়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫২ হাজার ৬২২।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...