Wednesday, March 25, 2026

করোনা মৃত্যুতে কাটাছেঁড়া করে ময়নাতদন্তে নিষেধাজ্ঞা জারি আইসিএমআর-এর

Date:

Share post:

করোনা আক্রান্তের মৃত্যু হলে কাটাছেঁড়া করে ময়নাতদন্ত করা যাবে না। জানিয়ে দিল আইসিএমআর। কারণ হিসেবে আইসিএমআর বলেছে, সংশ্লিষ্ট রোগীর বিভিন্ন অঙ্গের নিঃসরণ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পক্ষে বিপজ্জনক । আইসিএমআর – এর তরফে বলা হয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলাকালীন নিউমোনিয়া, হৃদরোগ, রক্তকণিকা জমাট বাঁধার মতো কারণ ঘটলে ‘‌আন্ডারলায়িং কজ’‌ হিসেবে করোনার কথা লিখতে হবে। তাতে দেশের সঠিক মৃত্যুর হিসাব নথিভুক্ত থাকবে।

আইসিএমআর – এর ‘‌স্ট্যান্ডার্ড গাইডলাইন্স ফর মেডিকো–লিগাল অটোপসি ইন কোভিড–‌১৯ ডেথস ইন ইন্ডিয়া’‌ শীর্ষক চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে মেডিকো–‌লিগাল হিসাবে বিবেচিত হবে না। সেক্ষেত্রে ময়নাতদন্তের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি যে চিকিৎসকের অধীনে ছিলেন তাঁর সার্টিফিকেট যথেষ্ট।

নির্দেশ অনুযায়ী, হাড় ও অঙ্গ–প্রত্যঙ্গের কাটাছেঁড়ায় মরদেহ থেকে বাতাসে নিঃসৃত কণায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ হতে পারে। হু আগেই জানিয়েছিল বাইরে থেকে পরীক্ষা করে, ছবি তুলে মৌখিক অনুসন্ধানের মাধ্যমে ময়নাতদন্ত করা যায়। আত্মহত্যা বা দুর্ঘটনার ক্ষেত্রে মৃত ব্যক্তি যদি করোনা পজিটিভ হন বা সংক্রমণের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে পুলিশ অপরাধের তত্ত্ব নাকচ করলে মেডিকো লিগাল ময়নাতদন্ত হবে না। ময়নাতদন্ত এড়াতে তদন্তকারী পুলিশ আধিকারিককেই সক্রিয় হতে হবে বলে জানিয়েছে আইসিএমআর।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...