Monday, April 13, 2026

মৃতদেহের পাশেই চলছে করোনা চিকিৎসা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

সারি সারি পড়ে রয়েছে মৃতদেহ। তার মাঝেই চলছে অন্য রোগীর চিকিৎসা। কোনও সিনেমার দৃশ্য নয়। করোনা মুম্বইয়ের এক হাসপাতালের এমনই বেহাল দশা। মুম্বইয়ের কেইএম হাসপাতালের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুম্বইয়ের বিজেপি বিধায়ক নীতিশ রানে এই ভিডিও শেয়ার করেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে, তিনটি দেহ নীল পলিথিনের প্যাকেটে মুড়ে রাখা। আর ঠিক তার পাশেই রোগীদের চিকিৎসা চলছে। এই ভিডিও ভাইরাল হতেই উদ্ধব ঠাকরে সরকারের দিকে সমালোচনার আঙুল উঠেছে। মুম্বইয়ের এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে৷ ভিডিওর ক্যাপশনে নিতিশ রানে লিখেছেন, ‘কেইএম হাসপাতালের আজ সকাল ৭টার ছবি। বিএমসি চায়না এই পরিস্থিতির উন্নতি হোক। স্বাস্থ্য কর্মীদের জন্য খারাপ লাগছে। তাঁদের এই অবস্থায় কাজ করতে হচ্ছে।”

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...