Monday, June 22, 2026

রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যার থেকে বেশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা

Date:

Share post:

রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা-আক্রান্তের সংখ্যা

১১০ জন৷ পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জন।
রাজ্যে এই প্রথম করোনায় নতুন আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হওয়া মানুষের সংখ্যা। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রেকর্ড তৈরি হয়েছে রাজ্যে৷ এক দিনে ৫,০০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত ৫২,৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে।নমুনা পজিটিভ হওয়ার হারও কমেছে।

মঙ্গলবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে কোমর্বিডিটি-সহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫ ।এদিনের তথ্য অনুসারে ১১০ জন আক্রান্ত হলেও আগের দিনের থেকে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। সোমবার রাজ্যে সক্রিয় রোগী ছিলেন ১,৩৭৪। মঙ্গলবার সেটা কমে হয়েছে ১,৩৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১১৩ জন।
একদিনের হিসেবে এটিই রাজ্যে সর্বাধিক সুস্থতার সংখ্যা। এর ফলে সুস্থ হওয়া মানুষের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬১২। স্বরাষ্ট্রসচিব এ দিন জানিয়েছেন, রাজ্যে সুস্থতার হার এখন ২৮ % পৌঁছে গিয়েছে। রবিবার সুস্থতার হার ছিল ২১ %, সোমবার সেটা কিছুটা বেড়ে হয় ২৪ %। নমুনা পরীক্ষা পজিটিভ হওয়ার হার আরও কমেছে।
এই মুহুর্তে পজিটিভ হওয়ার হার ৪.১২% -এ নেমে এসেছে।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...