Sunday, June 14, 2026

তৃতীয় দফার লকডাউনে পরিবহনে যে ছাড়ের কথা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিন মাসের স্বল্পমেয়াদী পরিকল্পনার কথা মঙ্গলবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় করোনা রুখতে হবে আবার অর্থনীতিকেও চাঙ্গা করতে হবে। লকডাউন যেমন চলছে তেমন চলবে। শর্তসাপেক্ষে কিছু ছাড় দেওয়া হবে। ২১ মে থেকে পরিবহন ক্ষেত্রে যে পদক্ষেপের কথা তিনি জানালেন…

১. রেড জোনকে এবিসি তিন ভাগে ভাগ করা হবে। এরমধ্যে এ জোনে কোন ছাড় নেই। বি এবং সি জোনে সোশ্যাল ডিসটেন্স মেনে চললে কিছু ছাড়। কোথায় ছাড় দেওয়া হবে তা পুলিশের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

২. গ্রিন জোনে বাস-ট্যাক্সি চলবে। বাস কনটেইনমেন্ট জোনের বাইরে কীভাবে চালানো যায় দেখতে হবে। আবার কনটেইনমেন্ট জোনের মধ্যে কিছু জায়গাতেও চালানোর চেষ্টা হবে পরিস্থিতি নিরূপণ করে। বেসরকারি বাসও তাদের স্ট্রাকচার তৈরি করুক

৩. কিছু সরকারি বাস চালানো হবে সমস্ত বাধা নিষেধ আরোপিত করেই এছাড়া অ্যাপ ক্যাবের ক্ষেত্রে যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনে চলতে হবে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...