Saturday, April 4, 2026

ভিন রাজ্য থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি ফিরলেন ৭৬ জন

Date:

Share post:

লকডাউনে ভিন রাজ্যে আটকে রয়েছেন সাধারণ মানুষ, পড়ুয়া থেকে পরিযায়ী শ্রমিকরা। তাঁদের ফেরানোর জন্য ইতিমধ্যে চালু হয়েছে রেল পরিষেবা। বুধবার নিউ জলপাইগুড়ি ফিরলেন ৭৬জন। এদিন দুপুর সাড়ে ৩টা নাগাদ নিউ দিল্লি-ডিব্রুগড় কোভিড এসি স্পেশাল ট্রেনে ফেরেন তাঁরা।

স্টেশনের ওভার ব্রিজে যাত্রীসহ তাঁদের মালপত্র স্যানিটাইজ করা হয়। এরপর বাইরে থার্মাল স্ক্রিনিং করে তাঁদের ফিট সার্টিফিকেট দেওয়া হয়। শুধু তাই নয়, পাহাড়ের যেসব যাত্রী ছিলেন তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটো বাসের ব্যবস্থা করে জিটিএ। যারা শিলিগুড়িতে আটকে ছিলেন তাঁরা ফিরেও গেলেন। মোট ১২৬জন যাত্রী নিজের বাড়ি ফেরেন।

এদিকে প্রায় দুই মাস বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল। ট্রেন চলাচল শুরু হতে প্রাণ ফিরে পেল নিউ জলপাইগুড়ি স্টেশন। নিজের বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরাও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...