Tuesday, March 31, 2026

তেলেনিপাড়া কাণ্ড: সময় দিচ্ছেন না জেলা শাসক, অভিযোগ তুলে ধর্ণায় লকেট-অর্জুন

Date:

Share post:

হুগলি জেলার তেলিনিপাড়া অশান্তি কাণ্ডে রাজ্যপালকে নালিশ জানানোর পর এবার জেলা শাসকের অফিসের সামনে ধর্ণায় বসলেন দুই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং অর্জুন সিং।

লকেটের দাবি, তেলেনিপাড়া ইস্যুতে তাঁরা জেলা শাসকের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি সময় দেননি। ব্যস্ত আছেন বলে এড়িয়ে গিয়েছেন। কিন্তু এখনও সেখানে অশান্তি চলছে। আইনের শাসন নেই।

৫ মিনিটের সাক্ষাতের জন্য দু’ঘন্টা বাইরে অপেক্ষা করা সত্ত্বেও জেলা শাসক দেখা করেননি। পরে জোর করে গেটে ঢুকলে বলা হয় জেলা শাসক ভিডিও কনফারেন্সে ব্যস্ত আছেন।

লকেটের অভিযোগ, শুধু তেলেনিপাড়া নয়, তিনি এলাকার সাংসদ হওয়া সত্বেও গত দু’মাস ডিএম কোনও ব্যাপারেই সাংসদের সাথে দেখা করছেন না। ফোন তুলছেন না। এরপর লকেট চন্দননগরের পুলিশ কমিশনারের সঙ্গেও ফোনে কথা বলার চেষ্টা করেন। এবং সেখানেও যথারীতি ব্যর্থ হন। অগত্যা ডিএম অফিসের বাইরে ধর্নায় বসেন লকেট এবং অর্জুন।

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...