Tuesday, March 24, 2026

চারদিকে এত কমিউনিটি কিচেন! তাহলে এতো লোক সর্বহারা?

Date:

Share post:

চারপাশে এতো কমিউনিটি কিচেন কেন? লকডাউনের প্রথম দিকে তবু কিছু সমস্যা ছিল। এখন রেশন ইত্যাদি অনেকটা স্বাভাবিক। রাজ্য, কেন্দ্র খাদ্য দিচ্ছে। অথচ রোজ সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে বহু এলাকায় কমিউনিটি কিচেন চলছে। প্রশ্ন হল, কারা পাচ্ছেন এবং কেন পাচ্ছেন? তাহলে কি এত লোক রেশন বা কিছুই পাচ্ছেন না? আর যদি পান, তাহলে কমিউনিটি কিচেনে কারা নিচ্ছেন? সমাজসেবা অবশ্যই ভালো। কিন্তু উদ্যোক্তারা দেখুন অপব্যবহার না হয়। একেবারে কর্মহীন, খাদ্যহীনদের সাহায্য করুন। সংখ্যা বাড়াতে গিয়ে আপনার সাহায্য অপচয় করবেন না। কারণ ভবিষ্যতে আরও বহু পরিবারের সঙ্কট রাতারাতি কাটবে না সেটা পরিষ্কার। ফলে এখন যাদের কিছুটা ক্ষমতা আছে, রেশন আছে, তাদের সাহায্য করে কমিউনিটি কিচেনের পরিষেবার সংখ্যা বাড়াবেন না। জমিয়ে রাখুন। প্রকৃত বিপন্নদের পাশে অনেক দিন ধরে থাকতে হবে।

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...