Tuesday, June 23, 2026

লকডাউন: জলে গেল বিয়ের মরশুম, মাথায় হাত ডেকোরেটরদের

Date:

Share post:

লকডাউন- দেশে শুধু নয়, সারা বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। কত ক্ষেত্রে যে লোকসান হয়েছে তা হয়তো এখনই একবারে হিসেব করা সম্ভব নয়। বাংলায় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ- এই চারটে মাস বিয়ের মাস বলে পরিচিত। অনেকেই সাতপাকে বাঁধা পড়েন এই সময়। আর সেই অনুষ্ঠান ঘিরে জীবিকা নির্বাহ হয় প্রচুর মানুষের। তাঁদের মধ্যে অন্যতম ডেকোরেটার্স। বিয়ে বাড়ির সাজসজ্জা হোক বা ভুরিভোজ- সবেতেই ডাক পড়ে তাঁদের। বহু মানুষ বিভিন্নভাবে যুক্ত এই পেশায়। অথচ বৈশাখ শেষ, জ্যৈষ্ঠও প্রায় লকডাউনের কবলে। আষাঢ়, শ্রাবণ কী হবে জানা নেই। এই পরিস্থিতিতে মাথায় হাত ডেকোরেটর এবং এই পেশায় যুক্ত অন্যান্যদের।

বিয়ে, অন্নপ্রাশন থেকে পৈতে থেকে সব সামাজিক অনুষ্ঠানের সময় এটি। সামাজিক দূরত্ব রক্ষা করতে গিয়ে সব সমাজিক অনুষ্ঠানই বাতিল হয়েছে আগামী শ্রাবণ মাস পর্যন্ত। পুজোতেও আদৌ কিছু হবে কি না তা অনিশ্চিত। ফলে এই মরসুমে যা কিছু রোজগার হওয়ার ছিল তাতে জল ঢালা সম্পূর্ণ। এবার চলবে কীভাবে?
যে শ্রমিকরা প্যান্ডেল তৈরি করেন, যে রাঁধুনিরা রান্না করেন, খাবার টেবিলে যে ছেলে-মেয়েরা খাবার পৌঁছে দেন তাঁদের কী হবে? একজন বড় ব্যবসায়ী হয়ত তাঁর সঞ্চয় ভাঙিয়ে কিছুদিন গুজরান করবেন। কিন্তু এই দৈনিক মজুরিতে কাজ করা মানুষদের জন্য কোনও প্যাকেজ কী ঘোষণা করবে সরকার? এই অসংগঠিত শ্রমজীবী মানুষ তো একশো দিনের কাজেও সুযোগ পাবেন না। তাহলে কি এই পুরো মরসুমটা ত্রাণ-সাহায্য আর বিনামূল্যের রেশনের ওপর ভরসা করেই থাকতে হবে? এখন এই চিন্তাতেই অস্থির এই পেশায় যুক্তরা।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...