Wednesday, April 1, 2026

করোনাযোদ্ধাদের প্রণামে শুভেন্দুর ফ্লেক্স, জল্পনা

Date:

Share post:

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি ফ্লেক্স। করোনাযোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়া ও সাফাইকর্মীদের প্রণাম জানাচ্ছেন তিনি। এটির প্রচারক কাঁথি সমবায় ব্যাঙ্ক হলেও ছবি এখন কলকাতার রাজপথেও। এবং এ নিয়ে জল্পনা। কথা উঠছে, সাধারণত এ ধরণের প্রচারে তৃণমূল নেতারা নিজের বক্তব্যের সঙ্গে দলনেত্রীর ছবি বা উল্লেখ রাখেন। এখানে তার কিছুই নেই। এটা বিরল ঘটনা। কে এমন হল, তা নিয়ে জোর চর্চা। অন্যদিকে শুভেন্দু শিবিরের বক্তব্য, এটি কাঁথি ব্যাঙ্কের সহযোগিতার উল্লেখ করে শুভেন্দুঅনুগামীদের তরফে যোদ্ধাদের প্রণাম। তার পিছনে অন্য কোনো গল্প খোঁজা অর্থহীন। যদিও কলকাতার রাজপথে কাঁথি ব্যাঙ্কের উল্লেখে এহেন ছবি দেখে তৃণমূলশিবিরেই আলোচনা সবচেয়ে বেশি। শুভেন্দুর ঘনিষ্ঠমহলের বক্তব্য, তিনি নিজের মত করে বহু জায়গায় সাহায্য পাঠিয়েছেন। তাঁর নিজস্ব সত্তা থেকেই এই প্রচার। এর পিছনে আলাদা থাকার আলোচনা অর্থহীন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...