Tuesday, June 23, 2026

গুজব রুখতে ইন্টারনেট বন্ধ শ্রীরামপুর ও চন্দননগরে

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর এবং গুজব ছড়ানো রুখতে শ্রীরামপুর ও চন্দননগর মহকুমা এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় যেভাবে গোষ্ঠী সংঘর্ষের ছবি ভাইরাল হচ্ছিল তাতে উদ্বিগ্ন প্রশাসন। সেই কারণে হুগলি জেলা প্রশাসন এই দুই মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ।

হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। গুজব-বার্তা বিভিন্ন গ্রুপে পাঠানো হচ্ছে। এই অপকর্ম বন্ধ করতে 12 মে থেকে 17 মে পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হবে। সব ইন্টারনেট কোম্পানি ও কেবলের নেটও বন্ধ করা হচ্ছে দুটি মহকুমা এলাকায়।
চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশকে এই নির্দেশের কথা জানানো হয়েছে। চন্দননগর মহকুমার মধ্যে চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর এবং শ্রীরামপুরের মধ্যে শ্রীরামপুর, উত্তরপাড়া, ডানকুনি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া এই থানা এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...