Saturday, April 4, 2026

ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের ১০০দিনের কাজে যুক্ত করতে চলেছে রাজ্য

Date:

Share post:

এ রাজ্যের যে সব শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন এবং করোনা-কারনে ফিরে এসেছেন, সেই সব কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের ১০০দিনের কাজে যুক্ত করতে চলেছে রাজ্য৷

বুধবার জেলাপ্রশাসনের সাথে ভিডিও-বৈঠকে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এমনই ইঙ্গিত দিয়েছেন৷ এদিন প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও বৈঠক করেন পঞ্চায়েতমন্ত্রী৷ নবান্ন থেকে প্রতিটি জেলার জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন পঞ্চায়েত মন্ত্রী। এই বৈঠকে পঞ্চায়েত সচিব এম ভি রাও-সহ পঞ্চায়েত দফতরের অন্যান্য অফিসাররাও হাজির ছিলেন। বৈঠকে ১০০দিনের কাজ, বাংলার আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা বেশ কিছু প্রকল্প কত দ্রুত শুরু করা যায়, তা নিয়ে আলোচনা করেন মন্ত্রী সুব্রত৷ এই ভিডিও বৈঠকের শেষের দিকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...