Tuesday, June 16, 2026

আগামী ৬ মাসে বিশ্বজুড়ে প্রতিদিন ৬ হাজার শিশুর মৃত্যু হতে পারে, আশঙ্কা UNICEF-এর

Date:

Share post:

ভয়ঙ্কর তথ্য! করোনার থেকেও ভয়াবহ!

আগামী ৬ মাসে বিশ্বজুড়ে প্রতিদিন ৬০০০ শিশুর মৃত্যু হতে পারে।

গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার এই তথ্য জানিয়েছে UNICEF। বলা হয়েছে, এই মৃত্যুর বেশিরভাগই ঘটবে আর্থিকভাবে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলিতে, যেসব দেশ পরিকাঠামোগত স্বল্পতার করোনা মোকাবিলায় খুব বেশি সক্ষম নয়, সেখানেই নেমে আসবে এই বিপর্যয়৷
বুধবার UNICEF-এর একজিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েট্টা ফোর বলেন, “গত কয়েক দিনে আমরা একটা বিষয় লক্ষ্য করছি। গত কয়েক দশকে প্রথম বার ৫ বছরের জন্মদিন পেরোনোর আগেই মারা যাচ্ছে বহু শিশু।” তিনি বলছেন, “করোনার কারণে মা শিশু দু’জনেরই মৃত্যু হচ্ছে। আমরা উন্নয়নের দশকে এমন হতে দিতে পারি না।”
UNICEF এই সতর্কতা জারি করছে জন হপকিন্সের স্কুল অফ পাবলিক হেলথ-এর একটি গবেষণার উপর ভিত্তি করেই। দিন কয়েক আগেই বিল গেটস ও মেলিন্ডা গেটসের অনুদান ভিত্তিক এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নালে। ওই রিপোর্টে বলা হয়েছে আগামী ৬ মাসে ১১ লক্ষ ৫০ হাজারের বেশি শিশুর মৃত্যু হতে পারে৷ মৃত্যু হতে পারে অন্তত ৫৬ হাজার ৭০০ জন মায়ের। এমনকী, পরিস্থিতি আরও খারাপ হলে অতিরিক্ত ২ লক্ষ ৫৩ হাজার শিশুর মৃত্যুও হতে পারে বলে UNICEF আশঙ্কা করছে৷

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...