Sunday, June 14, 2026

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

Date:

Share post:

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান ফুটবলাররা এমনকি ডাগ আউট থেকে কোচ, সহকারী কোচরাও তাঁর দিকে তেড়ে আসেন। কিন্তু শনিবার আই এফ এর(IFA) অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে যা হলো তা এককথায় নজিরবিহীন।

মগরায় স্টেট ইউথ লিগে বেদম প্রহার করা হল সরকারি রেফারিকে। যার জেরে  তিনি অসুস্থ হয়ে পড়েন। মাঠের মধ্যে থাকা আইএফএর ফিজিও তার বুকে পাম্প করে পরিস্থিতি সামাল দেযন

মগরার নতুন গ্রাম সন্তান সঙ্ঘের মাঠে খেলা ছিল ভবানীপুর ক্লাব ও হুগলি সিটি ক্লাবের মধ্যে।খেলা প্রায় শেষে ২-০ গোলে এগিয়ে ছিল ভবানীপুর ক্লাব। সেই সময়ে হুগলি সিটি ক্লাব একটি গোল করে। সহকারি রেফারি অফসাইডের জন্য ফ্ল্যাগ তোলেন। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।  অফসাইড দেখিয়ে রেফারি বাঁশি বাজাতেই ক্ষেপে ওঠেন সিটি ক্লাবের ফুটবলাররা। রেফারির দিকে তেড়ে যান তারা। নিস্তার পাননি সহকারী রেফারিও। মারধরের পরে মাঠে শুয়ে পড়েন অসুস্থ সহকারী রেফারি।  এমনকি অন্য সহকারী মহিলা রেফারিকে নিগ্রহ করা হয়।

খবর পেয়েই মগরা থানায় খবর দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...