Saturday, April 4, 2026

সব টাকা ফেরত দেব, মামলা তুলে নেওয়া হোক : বিজয় মালিয়া

Date:

Share post:

করোনার দাপটে জেরবার গোটা দেশ। এরইমধ্যে নভেল করোনাভাইরাস অতিমারির জন্য ভারত সরকার ঘোষণা করেছে একটি বিশেষ প্যাকেজের। এই প্যাকেজ ঘোষণা করার জন্য ভারত সরকারের প্রশংসায় পঞ্চমুখ শিল্পপতি বিজয় মালিয়া। এর সঙ্গে আর্জি জানান, তিনি যে টাকা ব্যাংক থেকে ধার করেছিলেন তার সবটাই দিতে রাজি শুধু তার বিরুদ্ধে মামলা যেন তুলে নেওয়া হয়।

এখন বিজয় মালিয়ার বিরুদ্ধে মামলা চলছে ব্রিটেনের আদালতে। তাঁকে বন্দি করে দেশে ফিরিয়ে আনার জন্যই এই মামলা। এই শিল্পপতি এখন রয়েছেন ইংল্যান্ডে। তাঁর দাবি, তিনি আগেও ঋণশোধ করতে চেয়েছিলেন। কিন্তু সরকার তাঁর কোন কথায়ই শোনেনি।

বিজয় মালিয়া এদিন টুইট করে লিখেছেন, “কোভিড ১৯ রিলিফ প্যাকেজ ঘোষণার জন্য সরকারকে অভিনন্দন জানাই। সরকার ইচ্ছামতো টাকা ছাপতে পারে। কিন্তু আমার প্রস্তাব অগ্রাহ্য করা হচ্ছে কেন? রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে আমি যে টাকা ধার নিয়েছি, তার ১০০ শতাংশ ফেরত দিতে চাই।”

‘লিকার ব্যারেন’ বিজয় মালিয়া ছিলেন কিংফিশার এয়ারলাইন্সের মালিক। সেই কোম্পানি এখন সর্বস্বান্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাঙ্কের ৯ হাজার কোটি টাকা ঋণ শোধ করেননি। বিজয় বলেছেন, তিনি নিঃশর্তে ঋণ শোধ করতে রাজি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...