Tuesday, April 7, 2026

কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই, দাবি সোমেন মিত্রের

Date:

Share post:

লকডাউনের তৃতীয় পর্যায়ের অন্তিম লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণের জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। আর দু’দিন ধরে সেই প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই প্যাকেজে সত্যিই মানুষের উপকারে আসবে, নাকি শুধুই আই ওয়াশ? প্রশ্ন তুলেছেন বিরোধীরা!

এ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভাষনের কোনও সারবক্তা নেই। পুরোটাই লোক ঠকানো কারবার”।

তিনি আরও জানান, লকডাউনের ৫০ দিনের পর পরিযায়ী শ্রমিকদের কথা কেন্দ্রীয় সরকারের মনে হয়েছে। সোমেনবাবু অর্থমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, অর্থমন্ত্রী জানেনই না কত জায়গায় পরিযায়ী শ্রমিকরা থাকতে, খেতে পারছে না, কুকুরের মত ঘুরে বেড়াচ্ছে। সেইসব না জেনেই তিনি ঘোষণা করে যাচ্ছে , ঘোষণার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

এখানেই শেষ নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, আসলে সেটা পুরনো-নতুন মিলে দশে-বিশে গোঁজামিল।

কেন্দ্রের পাশাপাশি রাজ্যের ভুমিকারও সমালোচনা করেন সোমেন মিত্র। তাঁর কথায়, ৮ বছর এ রাজ্যে একটি সরকার হয়ে গেছে, তারা আবাস যোজনার নামে মিথ্যা না বলে বাস্তবায়িত করুক। রাজ্য সরকারের কাছে “প্রচেষ্টা” প্রকল্পের আবেদনের শেষ তারিখ বাড়ানোর জন্য অনুরোধও করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...