Sunday, June 14, 2026

পরিকাঠামো থাকলে সম্ভব, করে দেখাল রাজ্য

Date:

Share post:

মঙ্গলবার প্রথম করোনা নমুনা পরীক্ষায় পাঁচ হাজারের গণ্ডি পেরিয়েছে এরাজ্য। পরপর তিনদিন পাঁচ হাজারের বেশি পরীক্ষা করেছে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার অর্থাৎ প্রথম দিন ৫০০৭টি নমুনা পরীক্ষা হয়েছিল। বুধবার পরীক্ষা হয়েছিল ৫০১০। বৃহস্পতিবার তা হল ৫২০৫।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনার ৮০ শতাংশ পরীক্ষা করা হয়েছে সরকারি ল্যাবরেটরিতে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন প্রতি ৫ হাজার নমুনায় ৪ হাজার পরীক্ষা হয়েছে সরকারি ল্যাবরেটরি তে। এ রাজ্যে প্রথম পরীক্ষা শুরু হয় নাইসেডে। পরীক্ষা হয়েছে ৯৩৫০টি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এখনও পর্যন্ত ৯৮৭২টি নমুনা পরীক্ষা হয়েছে।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সাফল্যের পিছনে পুল টেস্টের বড় ভূমিকা রয়েছে।

স্বাস্থ্য অফিসারদের একাংশের মতে আরটি-পিসিআরের পরীক্ষা করতে দক্ষতা প্রয়োজন। ৫ হাজার লক্ষ্যমাত্রা পূরণ করতে চিকিৎসক, গবেষক, টেকনোলজিস্টদের ওপর চাপ পড়ছে। করোনার প্রকোপ শুরু হতেই বেশ কিছু বেসরকারি ল্যাবে পরীক্ষা চালু হয়েছে। আরও বেসরকারি ল্যাবে পরীক্ষার জন্য অনুরোধ করা হচ্ছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। শুক্রবার থেকে বর্ধমানে আরটি-পিসিআরে পরীক্ষা শুরু হওয়ার কথা।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...