Monday, April 6, 2026

লকডাউনে কেমন আছেন বিনোদন জগতের মানুষ? অকপট স্বীকারোক্তি রুদ্রনীলের

Date:

Share post:

টিভি খুললেই এখন পুরনো সিরিয়ালের পাশাপাশি দেখা যাচ্ছে বাড়ি থেকে শুট করা নতুন সব এপিসোড। সেখানে কখনও গল্প এগোচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী। কখনও দেখা যাচ্ছে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অন্দরমহল। কিন্তু আদপে কেমন আছেন তাঁরা? নিজের ফেসবুক প্রোফাইলে তারই অকপট স্বীকারোক্তি করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর মতে,

মুখে কেউ কিছু না বললেও আর কতদিন তাঁরা টানতে পারবেন জানা নেই। রুদ্রনীলের আশঙ্কা লকডাউন উঠে গেলেও ভয়ংকর সমস্যায় থাকবেন শিল্পী ও কলাকুশলীরা। মার্চ থেকে রোজগার নেই, শুটিং বন্ধ।
“যতদিন না সাধারণ মানুষ আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন বা করোনা আতঙ্ক মন থেকে না কাটাতে পারছেন, ততদিন সিনেমা হলে কেউ যাবেন না, টিকিট কাটবেন না, ফলে টাকা উঠবে কি করে? সুতরাং, প্রোডিউসাররা ততদিন ঝুঁকি নিয়ে কোন ছবি আর বানাবেন না। সুতরাং এই অনিশ্চিত ততদিন আমরা বেকার” লিখেছেন রুদ্রনীল।
এদিকে টেলিভিশন বিজ্ঞাপনের নির্ভর। লকডাউনে শিল্প-বাণিজ্য বন্ধ। বিজ্ঞাপন থেকে রোজগারও বন্ধ। বন্ধ শুটিং। ফলে চালু সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। টেলিউডের লক্ষ লক্ষ শিল্পী আর কলাকুশলীও বেকার।
অভিনেতার কথায়, “আমাদের পেটে খাবার থাক না থাক হাসিমুখে সেজে গুজে থাকতে হয়, জাস্ট জীবিকার নিয়মে”। তিনি জানান, ছোট আর মাঝারি শিল্পী বা টেকনিশিয়ানরা বাড়ি ভাড়া দিতে পারছেন না, খাবার টাকা নেই। “বকেয়া টাকা চাইতে গেলে লোকজন পরিস্থিতির দোহাই দিচ্ছে বা ইন্ডাস্ট্রি খুললে পাবে বলছে” মডেলিং বা গ্ল্যামার জগতের সব লোকজনেরও এক হাল বলে মত রুদ্রনীলের।
শেষে তিনি অনুরোধ করেছেন, “যদি আপনাদের বাড়িতে বা পাড়ায় এঁরা ভাড়া থাকেন, সাধ্যমতো একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাড়িয়ে দেবেন না”!

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...