Monday, April 6, 2026

পরিযায়ী শ্রমিক নিয়ে প্রথম ট্রেন পৌঁছল এনজেপি-তে

Date:

Share post:

নিউ জলপাইগুড়িতে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে পৌঁছল ট্রেন। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়ি শ্রমিক স্পেশাল ট্রেনটি পৌঁছয়। বিকাল থেকেই প্রশাসন স্টেশন তৈরি রেখেছিল। শ্রমিকদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসও হাজির ছিল।

রাত সোয়া ১০টা নাগাদ ট্রেন পৌঁছয় এনজেপি-তে। শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারেন তা পর্যবেক্ষণের জন্য স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, বাইরের রাজ্যে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের বাংলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই ট্রেনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে মোট ১৪০০শ্রমিক এসেছেন। এঁদের মধ্যে ১০০০শ্রমিক দক্ষিণবঙ্গের।বাকি উত্তরবঙ্গের। অনেকে মালদহতেও নেমে যান। তবে সকলকে নিজেরদের জেলায় পৌঁছে দেওয়ার জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে।
স্টেশন থেকে বের হওয়ার আগে যাত্রীদের মালপত্র স্যানিটাইজ করার পাশাপাশি শ্রমিকদের শারীরিক পরীক্ষাও হয়। কড়া পুলিশি পাহারায় তাঁদের বাসে করে নিয়ে যাওয়া হয়।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...