Monday, April 6, 2026

ব্রিজ বন্ধ করে জোরকদমে স্বাস্থ্য পরীক্ষা চলছে বিজন সেতুর

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষার জন্য ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের গুরুত্বপূর্ণ বিজন সেতু।বন্ধ থাকবে ১৮ মে সকাল ৫টা পর্যন্ত। ফলে এই ৪দিন রুবি বাইপাস থেকে সরাসরি গড়িয়াহাট পৌঁছানো যেমন যাবে না, তেমনিই ব্যবহার করা যাবে না। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজনকে ধরতে হবে অন্য পথ।

এই সময় মূলত সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে।সিএমডিএ-এর তরফে চালানো হবে স্ট্যাটিক লোড টেস্ট, ডাইনামিক লোড টেস্ট, বেনক‍্যালমেন বিয়ার বিম ডিফ্লেকশন টেস্ট। ফলে ব্রিজটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজন সেতু বন্ধ রাখা বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। যদিও লকডাউনের জেরে এখন শহরের পথে নামছে অনেক কম গাড়ি, তবুও এই ব্রিজের গুরুত্বের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ট্রাফিক প্ল্যান।

খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, রুবি থেকে গরিয়াহাট কোন পথে ? কসবা অঞ্চলের বাসিন্দাদের ছাড়া রুবি থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বাইপাস দিয়েই। গড়িয়াহাটের দিক থেকেও একই ব্যবস্থা। এই সময় ব্যবহার করা যাবে যাদবপুরে জীবনানন্দ সেতু কিংবা পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...