Saturday, April 4, 2026

লকডাউন তুললে পরিস্থিতি হবে ভয়াবহ, মানতে নারাজ ট্রাম্প

Date:

Share post:

দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে লকডাউন শিথিল করা মারাত্মক হবে বলে সতর্ক করেছিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি। সেই সর্তকতাকে একেবারে উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যান্টনি জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে স্কুল, কলেজ, অফিস খুললে রোগ আরও ভয়ঙ্কর আকার নিতে পারে। ট্রাম্পের বক্তব্য, “এই প্রস্তাব মানা যায় না। বিশেষ করে স্কুলের ক্ষেত্রে এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়।”

মার্কিন মুলুকে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষের। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মনে করেন, প্রবীণ শিক্ষক-শিক্ষিকাদের আগামী কয়েক সপ্তাহ ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অল্প বয়সী শিক্ষকরা ক্লাস নিতে পারে। স্কুলে আসতে পারে পড়ুয়ারাও। তাঁর বক্তব্য, “পরিসংখ্যান অনুযায়ী বাচ্চাদের প্রাণের ঝুঁকি কম। বয়স্কদের আগে থাবা বসায় এই রোগ।” ইতিমধ্যেই ট্রাম্প একাধিক দেশকে লকডাউন তোলার ব্যাপারে উৎসাহ দিতে শুরু করেছেন। করোনা মোকাবিলায় মার্কিন সরকারের বিশেষ টাস্ক ফোর্সের শীর্ষে থাকা ফসি বলেন, লকডাউন শিথিল করলে মৃত্যু যেমন বাড়বে তেমন বাড়বে ভোগান্তিও। অল্প বয়স্কদের ঝুঁকি কম এমন ভাবনাও ভুল বলে মন্তব্য করেছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...