Monday, March 16, 2026

অমিত শাহের নির্দেশে পরিযায়ী শ্রমিকদের সাহায্যে বিজেপির রাস্তা-লাইনের ধারে ক্যাম্প

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমালোচনায় বিদ্ধ হওয়ার পর এবার বিজেপির দলীয় উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ, ঘরে ফিরতে চাওয়া সমস্ত শ্রমিকদের দেশজুড়ে সাহায্য করুন।

বৃহস্পতিবার দিল্লিতে দলীয় সদর দফতরে সভাপতি জে পি নাড্ডাকে সঙ্গে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সেখানেই সিদ্ধান্ত হয় দলের কর্মীরা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াবেন। প্রত্যেকটি রাজ্যের সড়ক, জাতীয় সড়কের পাশে বিজেপি কর্মীরা ছোট ছোট ক্যাম্প করবেন। এই ক্যাম্পে জল, খাবার, মাস্ক, স্যানিটাইজার, সাবান, চটি পাওয়া যাবে। এমনকি প্রাথমিক চিকিৎসা করানোর ব্যবস্থাও থাকবে। রাস্তা ছাড়াও রেল লাইনের পাশেও এই ধরণের ক্যাম্প চলবে। দলের তরফে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

পরিযায়ী শ্রমিকরা প্রত্যেকদিন হাঁটছেন, অসুস্থ হচ্ছেন, দুর্ঘটনায় মারা যাচ্ছেন, এমন ঘটনা দৈনিক ঘটছে, আর দেশের মানুষ কেন্দ্রকে যথারীতি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ট্রেনের ব্যবস্থা করা সত্ত্বেও বহু রাজ্য অসহযোগিতা করছে। ফলে হাঁটতে হচ্ছে পরিযায়ীদের। এই পরিস্থিতি সামাল দিতে পথে ও লাইনের ধারে ক্যাম্পের সিদ্ধান্তে একদিকে যেমন সমালোচনার জবাব দেওয়া যাবে, পাশাপাশি দলের জনসংযোগ কর্মসূচি বাড়ানোও যে লক্ষ্য, তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...