Friday, May 29, 2026

‘অগণতান্ত্রিক বিজ্ঞপ্তি’, পুর-প্রশাসক হওয়ার প্রস্তাব ফেরাচ্ছেন অশোক ভট্টাচার্য

Date:

Share post:

তৃণমূলের ৫ কাউন্সিলরকে প্রশাসক বোর্ডের সদস্য করার প্রতিবাদে শিলিগুড়ি পুরসভার বোর্ডে যোগ দেবেন না মেয়র অশোক ভট্টাচার্য।

আগামী ১৭ মে এই পুরসভার মেয়াদ শেষ হচ্ছে।করোনা পরিস্থিতিতে এখন নির্বাচন সম্ভব নয়৷ তাই রাজ্য সরকার কলকাতার মতোই প্রশাসক বোর্ড তৈরি করে পুরসভা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার প্রশাসক বোর্ড তৈরির যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে অশোক ভট্টাচার্যকে প্রশাসক নির্বাচিত করে যে বোর্ড তৈরি করা হয়েছে সেখানে তৃণমূলের ৫ কাউন্সিলরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। সিপিএমের অভিযোগ, রাজ্যে যে সমস্ত পুরসভার নির্বাচন করা যাচ্ছে না তার কোনওটিতেই বিরোধী দলের কাউকে রেখে প্রশাসক বোর্ড তৈরি করা হয়নি। শিলিগুড়ির ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক কারণেই। মেয়র অশোক ভট্টাচার্য বলেছেন, ‘রাজ্য সরকারের এই প্রস্তাব অগণতান্ত্রিক। তাই প্রস্তাব প্রত্যাখান করছি।’ ওদিকে জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, রাজ্য সরকার রাজধর্ম পালন করে বাম-তৃণমূলের সদস্যদের নিয়ে প্রশাসক বোর্ড তৈরি করেছে। বামেদের রাজ্য সরকারের প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...