Thursday, June 18, 2026

এপ্রিলে রাজ্যের রাজস্ব ক্ষতি প্রায় ৪ হাজার কোটি টাকা

Date:

Share post:

এপ্রিল মাসে বাংলার রাজস্ব ক্ষতি বা Revenue loss হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা৷ মে মাসে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এই পরিসংখ্যান সামনে এনেছে এক রিপোর্ট। ‘ইন্ডিয়া-র‍্যাটিং অ্যাণ্ড রিসার্চ’ বা ইন্ড-রা’র রিপোর্টে একথাই বলা হয়েছে৷ রিপোর্টে শুধু এপ্রিল মাসে কোন খাতে কত ক্ষতি হয়েছে, তাও তুলে ধরা হয়েছে৷ বলা হয়েছে,

◾GST বাবদ ক্ষতি ১,৫১৭ কোটি টাকা৷

◾ ভ্যাট বাবদ ক্ষতি ৪৩৬ কোটি টাকা৷

◾রাজস্ব আদায় বাবদ ক্ষতি ৯৬৯ কোটি টাকা।

◾স্ট্যাম্প ডিউটি বাবদ লোকসান ৫২১ কোটি টাকা৷

◾গাড়ি কর বাবদ ক্ষতি ২২০ কোটি টাকা৷

◾বিদ্যুৎ কর অনাদায়ী ২১৪ কোটি টাকা৷

◾সবমিলিয়ে মোট রাজস্বের ক্ষতি ৪, ১৭৯ কোটি টাকা।

রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মে মাসে এই রাজস্ব ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তবে চলতি মাসে লকডাউনে কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। তার ফলে আর্থিক বৃদ্ধি প্রভাবিত হবে। এই রাজস্ব ক্ষতির জন্য উদ্বিগ্ন অর্থ দফতর। তবে, তৃতীয় দফার লকডাউনে মদ বিক্রির জেরে কিছুটা ঘাটতি পূরণ করা গিয়েছে, এমন দাবি করছেন রাজ্যের রাজস্ব কর্তারা। এই খাতে রাজস্ব দফতর আপাতত মোট ১৩০ কোটি টাকা আয় করেছে, এমনটাই সূত্রের খবর। তবে স্টক শেষ হয়ে যাওয়ায় এখন বন্ধ মদ বিক্রি।
ইন্ড-রা’ প্রকাশিত এই রিপোর্টে আরও ২১টি রাজ্যের প্রসঙ্গও উল্লেখ রয়েছে। এপ্রিলে গোটা দেশে সবমিলিয়ে মোট রাজস্ব ক্ষতির পরিমান ৯৭,১০০ কোটি টাকা৷

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...