Monday, June 22, 2026

বিদায়বেলায় সৌজন্য বিনিময় অশোকের

Date:

Share post:

বিদায়বেলায় শিলিগুড়ি পুরসভার প্রতিটি দফতরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করলেন বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য। এমনকী, বিরোধী দলনেতা রঞ্জন সরকারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তাঁকে নানা সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য জানান, “অনেক লড়াই করে ৫ বছর এই বোর্ড চালিয়েছি। এখন আমাকে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান করে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তা আমরা প্রত্যাখান করেছি। কারণ এই প্রশাসক মণ্ডলীতে বিরোধীদের রাখা হয়েছে। যা আমরা মেনে নিতে পারিনি। আমরা চাই এই বিজ্ঞপ্তি তুলে নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি হোক”। কিন্তু শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে যেখানেই থাকবেন কাজ করবেন বলে জানান তিনি।অন্যদিকে তৃণমূল নেতা রঞ্জন সরকার জানান, “শিলিগুড়ির মানুষকে বিপদে ফেলে উনি পালিয়ে যাচ্ছেন। এদিকে উনি চিঠি দিয়ে নিজেই প্রশাসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।আমি ওনাকে আহ্বান করছি যাতে পালিয়ে না গিয়ে উনি বোর্ড চালানোর দায়িত্ব নেন। আমরা তাকে সবরকম সাহায্য করব”।

রবিবার, শিলিগুড়ি পুরসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপর প্রশাসক দিয়ে পুরসভা চলবে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...