Monday, June 22, 2026

মেসি কাণ্ডে চাপ বাড়ছে, আগাম জামিনের আবেদন অরূপের

Date:

Share post:

মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) উপর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত রূপ-সহ কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এবার আদালতে আগাম জামিনের আবেদন করলেন অরূপ(Aroop Biswas)। সোমবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী।

জানা গিয়েছে, মেসি কাণ্ড ঘিরে তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে। সে কারণেই গ্রেফতারের আশঙ্কা থেকেই অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছেন অরূপ। শনিবার শতদ্রুর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, অরূপের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর হয়েছে। সেগুলি হল— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)।

অভিযোগ, গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠানের আগে শতদ্রুর কাছে প্রচুর টিকিট দাবি করেছিলেন অরূপ। তাঁর কথার অমান্য করলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকিও দেন তিনি। যুবভারতীর ঘটনায় মেসির সফরের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হয়েছেন। অরূপ বিশ্বাস হারার পরই সংবাদ মাধ্যমের সামনে একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস করছেন শতদ্রু।

এই নিয়ে শতদ্রু সোশ্যাল মিডিয়ায় লেখেন, আগামী ৩ জুন, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্এবাস বং অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটির ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতি ও মানহানির মামলা দায়ের করা হবে।

প্রস্তাবিত বিবাদীদের মধ্যে রয়েছেন জুই বিশ্বাস এবং কয়েকজন সাংবাদিক, যাদের কর্মকাণ্ডের ফলে আমার ও অনুষ্ঠানের সুনাম, আর্থিক স্বার্থ এবং ব্যক্তিগত জীবনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমাদের কাছে থাকা প্রমাণে প্রতীয়মান হয়। এছাড়াও, ইতিমধ্যে দায়ের হওয়া এফআইআর-এ ভারতীয় দণ্ডবিধির ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারাসহ প্রতারণা, অবৈধ অনুপ্রবেশ  এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় আরও কয়েকজনের নাম যুক্ত করার আবেদন করা হবে। এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে নথিপত্র, ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে, যা বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...