Monday, April 6, 2026

শক্তি বাড়িয়ে রাজ্যের দিকে ধেয়ে আসছে আমফান

Date:

Share post:

সতর্কতা আগেই ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “১৭ তারিখ থেকে ঘূর্ণিঝড় ক্রমে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তারপর উত্তর – উত্তর – পূর্ব দিকে ঘুরে হবে। উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে যাবে। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এই ঘটনা ঘটবে।”

দিল্লির মৌসম ভবন সূত্রে খবর, ওড়িশার পারাদ্বীপ থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই নিম্নচাপ।বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে এর আপাতত অবস্থান। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাতের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এদিন তিন দফায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহবিদদের ধারণা। পরবর্তী ২৪ ঘণ্টায় শক্তি আরও বাড়বে। সেক্ষেত্রে প্রবল ঘূর্ণিঝড় এমনকি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে।

১৯ মে থেকে শুরুতে উপকূলীয় জেলায় ও পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির, কোথাও অতি ভারী পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ১৯ মে থেকে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৮৫-৯০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সপ্তাহের শুরুতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা, মৌসুনি দ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপের বেহাল নদী ও সমুদ্র বাঁধের পাশের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। তৈরি রাখা হচ্ছে উপকূলরক্ষী বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। সুন্দরবনের প্রতি ব্লকে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের ব্যবস্থা রাখা হচ্ছে।

 

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...