Wednesday, June 24, 2026

লকডাউনে বন্ধ চার ধারাবাহিক, কর্মহীন বহু

Date:

Share post:

করোনার জেরে বন্ধ টলিপাড়ার শুটিং। বাংলা ছবি থেকে ধারাবাহিক ফ্লোর বন্ধ, শুটিং স্থগিত করা হয়েছে। যার জেরে শিল্পী থেকে কলাকুশলী সকলেরই রোজগারের পথ বন্ধ। এরই মধ্যে কালার্স বাংলা চ্যানেলের চারটি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে। যার জেরে ক্ষোভে ফুঁসছেন কলাকুশলীরা।

প্রায় দু মাস হল শুটিং বন্ধ। মঙ্গলবার দুপুরে কালার্স বাংলার এই খবর প্রথম সামনে আসে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। চলতি চারটি ধারাবাহিক ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ এবং ‘চিরদিনই আমি যে তোমার’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। পরিবর্তে ওই চ্যানেল সংস্থার অন্য ধারাবাহিক ডাব করে বাংলায় দেখানোর কথা হয়েছে বলেও শোনা যাচ্ছে।

যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি। একাংশের ধারণা, করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এই সিদ্ধান্ত। লকডাউন চলায় প্রায় সব বিনোদন চ্যানেলে মূলত পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলছে। সংশ্লিষ্ট চ্যানেলে, ডাবিং করা সিরিয়াল আগে থেকেই চলে। জানা গিয়েছে, ওই চ্যানেলের সঙ্গে এই সব ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সরাসরি কোনও চুক্তি নেই। প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ তাঁরা।

অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে শুধু অভিনেতা-অভিনেত্রী বা টেকনিশিয়ানদের রুজির প্রশ্ন নয়। যারা পোস্ট প্রোডাকশন দেখে, যারা ফ্লোরে খাবার, আসবাবপত্র জোগান দেয় তাঁদেরও ক্ষতি। চ্যানেলের এই সিদ্ধান্ত এতগুলো মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিল।”

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...