Monday, April 6, 2026

মোদি ভাল বন্ধু, ভারতকে ভেন্টিলেটর দেব: ট্রাম্প

Date:

Share post:

বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যে ভারত ও আমেরিকা দুই দেশ দু’জনের পাশে থাকার বার্তা দিয়েছে। ভারত থেকে যেমন হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকায় পাঠানো হয়েছে, তেমনই আমেরিকাও আর্থিক সাহায্য করেছে ভারতকে। এবার দুঃসময়ে ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটবার্তায় ট্রাম্প লেখেন, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমরা ভারতকে ভেন্টিলেটর দেব। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে রয়েছি। করোনার ভ্যাকসিন তৈরি করতেও আমরা একে অন্যকে সাহায্য করব। একসঙ্গে আমরা করোনাকে হারাব।

এর আগে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প বলেছেন, এই বছরের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে বলে তাঁর আশা।

হোয়াইট হাউসে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প বলেন, আমি কিছুদিন আগেই ভারত থেকে ফিরেছি। আমরা ভারতের সঙ্গে মিলে কাজ করছি। আমেরিকাতেও অনেক ভারতীয় থাকেন। তাঁদের মধ্যে অনেকেই বিজ্ঞানী ও গবেষণার কাজে যুক্ত। তাঁরাও এই ভ্যাকসিন তৈরির কাজ করছেন। ভারত এক মহান দেশ। প্রধানমন্ত্রী মোদি আমার খুব ভাল বন্ধু। আমরা একসঙ্গে কাজ করছি।

 

Related articles

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...