Saturday, June 6, 2026

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

Date:

Share post:

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ।

সোমবার সুপ্রিম কোর্ট তাঁর পরিবারের সদস্যদের দেওয়া ১হাজার ২৭০ কোটি টাকার চুক্তি সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। টেন্ডারের মাধ্যমে প্রায় ১হাজার ২৪৫ কোটি টাকার কাজ বরাদ্দ করা হয়েছিল এবং অতিরিক্ত ২৫ কোটি টাকার কাজ ওয়ার্ক অর্ডার হিসেবে জারি করা হয়েছিল। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারয়ার বেঞ্চ জানিয়েছে, সিবিআইকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত শুরু করতে হবে।

নির্দিষ্ট সময়ের বাইরেও যদি কোনও লেনদেন হয়ে থাকে তাহলে তদন্তের মধ্যে থাকতে পারে। এর জন্য রাজ্য সাহায্য করবে। রাজ্যের মুখ্যসচিব সিবিআই-এর সঙ্গে যোগাযোগ রাখবে, নিয়োগ করা হবে নোডাল অফিসার। সমস্ত নথি যাতে অক্ষত থাকে তা নিশ্চিত করবে রাজ্য। সিবিআইকে ১৬ সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়াআ হয়েছে। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারয়ার বেঞ্চই রিপোর্ট দিতে হবে।

২০২৪ সালে পেমা খাণ্ডুর (Pema Khandu) বাবা দর্জি খাণ্ডু-সংক্রান্ত অপর একটি মামলায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) কাছ থেকে একটি রিপোর্ট তলব করা হয়েছিল। দর্জি খাণ্ডুর বিরুদ্ধেও তাঁর পরিবারের মালিকানাধীন কোম্পানিগুলোকে গুরুত্বপূর্ণ সরকারি কাজের ঠিকাদারি পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল। গত বছরের মার্চ মাসে বর্তমান মামলাটির শুনানিকালে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পর্যবেক্ষণ করেন যে, ক্যাগের ওই প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রণীত একটি আচরণবিধির উল্লেখ রয়েছে—যা কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের মন্ত্রীদের জন্যই প্রযোজ্য এবং পদে আসীন হওয়ার পর যা অবশ্যই মেনে চলা উচিত। উক্ত আচরণবিধি অনুযায়ী, কোনো মন্ত্রীই তাঁর আত্মীয়স্বজনদের কোনো প্রকার অন্যায্য সুবিধা প্রদান করতে পারেন না।

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...