Saturday, April 4, 2026

ডোমকলে শুট আউটের বলি কিশোর!

Date:

Share post:

শুট আউটের বলি কিশোর। মৃতের নাম সজিবুল শেখ। বাড়ি ইসলামপুর থানা এলাকায়। রবিবার সকালে সজিবুল শেখ পাটের জমিতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময়ে ডোমকলের জিতপুর নতুন পাড়া এলাকায় একদল দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই কিশোর। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করিন। ডোমকল থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের অভিযোগ, তৃণমূলের রেশন দুর্নীতির কারণে ভাগ-বাটোয়ারার গোলমালের কারণেই এই শুটআউট। তবে, অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব জানান, দুষ্কৃতীদের গুলিতেই প্রাণ হারায় ওই কিশোর। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। দোষীরদের শান্তির দাবি করেন তাঁরা। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...