Friday, June 26, 2026

মানব শরীরে পঞ্চম ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু করছে চিন

Date:

Share post:

করোনা রুখতে উপায় খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। প্রতিষেধক তৈরির চেষ্টা করছেন গবেষকরা। এরইমধ্যে মানব শরীরে পঞ্চম ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু করেছে। চিনের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পরীক্ষা সফল হলে দ্রুত প্রতিষেধক তৈরি করা যাবে। একই সঙ্গে আরও কিছু প্রতিষেধক তৈরির কাজ চলছে।

জানা গিয়েছে, প্রতিষেধক তৈরি এবং তার পরীক্ষার কাজে প্রায় আড়াই হাজারের বেশি মানুষজন নিযুক্ত রয়েছেন। স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর জেং ইক্সিং জানান, সব ঠিক থাকলে এই পরীক্ষা জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। অন্যদিকে, বেশ কিছু প্রতিষেধক এখনও মানব শরীরে পরীক্ষা বাকি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আগে চিন জানিয়েছিল চারটি ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষার কাজ চলছে। আমেরিকা সহ একাধিক দেশের চিকিৎসক এবং বিজ্ঞানীরা ভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা করে চলছেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রতিষেধক আসতে প্রায় ১২-১৮ মাস সময় লাগতে পারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...