Friday, March 27, 2026

আর্থিক প্যাকেজ নিয়ে মজার ভিডিও কংগ্রেসের

Date:

Share post:

কেন্দ্রের ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ নিয়ে চারধারেই এখন আলোচনা চলছে৷ এই প্যাকেজের প্রভাব সাধারণ মানুষের উপর কতখানি পড়বে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, আমজনতাও৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়য়েছে নানা ধরনের ট্রোল, বিদ্রুপ৷ প্রায় সবাই- ই বলছেন, এই ২০ লক্ষ কোটির প্যাকেজ আসলে এক ক্রসওয়ার্ড পাজল৷ এর ফাঁকেই মোদির আর্থিক প্যাকেজকে ব্যঙ্গ করে একটি ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা৷

কংগ্রেস নেতা যে ট্যুইট করেছেন, তাতে একটি কাল্পনিক ভিডিও দেখানো হয়েছে৷ সেই ভিডিও এইরকম :

এক শিক্ষক তাঁর ছাত্রীকে ২৮-কে ৭ দিয়ে ভাগ করতে বলছেন৷

এর ফল হওয়ার কথা ৪৷

কিন্তু ওই ছাত্রীর হিসাবে ভাগ ফল দাঁড়ালো ১৩৷

এরপর শিক্ষক ছাত্রীকে ১৩-কে ৭ দিয়ে গুন করতে বললেন৷

তার ফলও ওই ছাত্রী বের করলো ২৮৷

শেষ পর্যন্ত ৭ বার ১৩-কে যোগ করতে বলেন ওই শিক্ষক৷

তারও যোগ ফল ২৮ বের করে ওই ছাত্রী!

মজা করে রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইটারে লিখেছেন, দেশবাসীর জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ অনেকটাই এভাবেই বানিয়েছেন! তাই নয় কি? দেখুন আর জানুন!’

 

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...