Saturday, April 4, 2026

করোনা সংক্রমণ রেকর্ড ছাড়াচ্ছে মহারাষ্ট্রে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। দু’দিন আগেই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ছিল ২৫ হাজারে। এক ধাক্কায় শনিবার সেটা পৌঁছে গিয়েছে ৩০ হাজারে। একা মুম্বইতে করোনা সংক্রামিত ১৮ হাজার ৫৫৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছেন, গত ২৪ ঘণ্টায় ১৬০৬টি নতুন সংক্রমণ ধরা পড়েছে মহারাষ্ট্রে, যার মধ্যে মুম্বইতেই একদিনে কোভিড পজিটিভ ৮৮৪ জন। সংক্রমণের নিরিখে রেকর্ড ভেঙেই চলেছে মহারাষ্ট্র। একদিনে করোনা সংক্রমণে মৃত্যুও হয়েছে ৬৭ জনের।

মহারাষ্ট্রে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে মুম্বই। শুধুমাত্র মুম্বইতেই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৯৬ জনের, তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। এই পরিস্থিতিতে রাজ্যের লকডাউন বাড়ানোর কথা ভাবছে সরকার। মনে করা হচ্ছে ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ভাবছে মহারাষ্ট্র সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...